1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

শিশু সন্তান অপহরণ করে মুক্তিপণ দাবি, সৎ বাবাসহ গ্রেফতার ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
শিশু সন্তান অপহরণ করে মুক্তিপণ দাবি, সৎ বাবাসহ গ্রেফতার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারে নিখোঁজের দুই দিন পর অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় শিশুটির সৎ বাবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তার অপহরণের পর মুক্তিপণ দাবি করেছিলেন।

গ্রেপ্তররা হলেন- অপহৃত শিশুটির সৎ বাবা মুসলিম পাটোয়ারি ও তার সহযোগী মোশাররফ।

বুধবার (২৪শে এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিক কাফী।

তিনি জানান, ২১ এপ্রিল সাভারের ইমান্দিপুর থেকে এক পোশাক শ্রমিক নারীর আট বছরের শিশু নিখোঁজ হয়। ২২ এপ্রিল শিশুটির মা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি মায়ের কাছে মোবাইল করে জানায়, শিশুটি তার হেফাজতে রয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে মঙ্গলবার সাভার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর জেলার কচুঁয়া থানা এলাকা থেকে শিশুটি উদ্ধার করে। এসময় অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে সৎ বাবাসহ দুই জনকে গ্রেপ্তার করে। তাদের দুই জনের বাড়ি চাঁদপুরের কচুঁয়া থানা এলাকায়।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, ওসি অপারেশন নয়ন কারকুন, তদন্ত ওসি আব্দুর রাশিদ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD