1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে জাল ভোট দেয়ার চিত্র ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর চিত্র সাংবাদিক। এসময় তার কাছে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়।

ওই নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার এই হামলার সূত্রপাত করেন বলে অভিযোগ। রোববার বেলা আড়াইটার দিকে ইউনিয়নটির উত্তর কুরমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আমির হোসেন (২৮) জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে আমরা চিত্র ধারণ করছিলাম। দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ ওই কেন্দ্রটি পরিদর্শনে আসেন। আমি ও আমার সহকর্মী চ্যানেল ২৪ এর মুন্সীগঞ্জ স্টাফ করেসপন্ডেট শুভ ঘোষ তার সাথে সেখানে যাই। কেন্দ্রে যাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তা জাল ভোট দেয়ার সময় একজন নারীকে হাতেনাতে আটক করেন। সেই ছবি নেওয়ার সময় পাশ থেকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার প্রথমে আমাকে বাঁধা দেন এবং পরে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে মারতে তেড়ে আসেন। এরপর নির্বাচন কর্মকর্তা কেন্দ্র ত্যাগ করার সাথে সাথে ১০০-২০০ লোক কেন্দ্র দখল করার উদ্দেশ্যে কেন্দ্রে ঢুকে পড়েন। আমি সেই চিত্র ধারণ করতে থাকলে চেয়ারম্যান প্রার্থী দুলাল ‘ওই শালারে ধর’, ‘ওরে মার’ বলে চিৎকার চেচামেচি করে আমাকে মারধর শুরু করেন।

এসময় তার সাথে থাকা ২০-৫০ জন মিলে আমার হাতে থাকা ক্যামেরা ভাঙচুর চালায় এবং আমার মাথায় কিল-ঘুষি দেয় এবং লাঠি দিয়ে গুরুতর আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলে রেখে যায়। খবর পেয়ে আমার অন্য সহকর্মীরা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমি ওই কেন্দ্র থেকে বের হওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে আমার চোখের সামনে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। তবে ভোটকেন্দ্রে এর প্রভাব পড়েনি। এ ঘটনায় আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন’।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কানিজ ফাতেমা জানান, আহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে দুলাল হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গত কাল রাত ৮টায় আহত চিত্র সাংবাদিক আমির হোসেন কে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দেখতে আসেন জেলা প্রশাসক আবু জাফর রিপন এ সময় তিনি এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD