1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

তিতাসে সারওয়ার হোসেন বাবু’র উদ্যোগে ঠান্ডা পানির বোতল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় তৃষ্ণার্তদের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও আসন্ন তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সারওয়ার হোসেন বাবু’র উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলার কড়িকান্দি বাজার, গাউছিয়া মার্কেট, গাজীপুর ও বাতাকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে তৃষ্ণার্তদের মধ্যে যেমন গাড়ীচালক, শ্রমজীবী মানুষসহ পথচারীদের মধ্যে প্রায় দের হাজার খাবার পানির বোতল বিতরণ করা হয়।

এসময় সারওয়ার হোসেন বাবু বলেন, দেশের তীব্র তাপদাহে সর্বসাধারণ মানুষের জনজীবন কষ্টকর তাই কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের পক্ষ থেকে পথের তৃষ্ণার্তদের মধ্যে ঠান্ডা পানির বোতল বিতরণ কর্মসূচী শুরু করেছি। যতদিন এই তাপদাহ থাকবে ততোদিন কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলায় পানির বোতল বিতরণ অব্যাহত থাকবে।

তার পক্ষে পানি বিতরণে অংশ গ্রহণ করেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাওন মাষ্টার, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আলামিন, উপজেলা ছাত্রলীগের সদস্য, মো.ইমন, মেহেদী হাসান শুভ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD