1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

মোহনপুুরে সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীর মোহনপুরে মোটর সাইকেল ও ভটভটি গাড়ির সংঘর্ষে এক বাইক আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সেলিম হোসেন (২৫)। তিনি কেশরহাট পৌর এলাকার রায়ঘাটি গ্রামের মৃত আসাদের ছেলে।

বুধবার দুপুরের দিকে উপজেলার রাজশাহী -নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজার নামক স্হানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা আরো দু জন আহত হন।

স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , সেলিম, শাকিল, দেলোয়ার এক সাথে তিনজন এ্যাপাচি মোটরসাইকেল যোগে নওগাঁ মান্দা উপজেলার সাবাইহাট বাজারে অভিমুখে যাওয়ার পথে কামারপাড়া বাজারে পৌঁছলে অপরদিক হতে আসা অজ্ঞাত নামা একটি ভুটভুটির সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতরভাবে আহত হন।সেখানে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহোযোগিতায় তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার নিতাই চন্দ্র বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করায়।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, অজ্ঞাত ভুটভুটি চালক পলাতক রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD