1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে র‍্যালি ও সভা করেছে।”শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ মে) সকল ১০টায় এই র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের শ্রমিকরা প্রথমে একটি র‍্যালি বের করে। সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে র‍্যালিটি ধামরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধামরাই যাত্রাবাড়ী মাঠে এসে সমাপ্তিসভা করে।এ সময় শ্রমিক নেতারা শ্রমিকের মজুরি বৈষম্য ও ন্যায্য মজুরি আদায়ের বিভিন্ন বক্তব্য দেন।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইদুর রেজা, সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব লাল চান, দপ্তর সম্পাদক রাফিজুর ইসলাম, অর্থ সম্পাদক হযরত আলী, বিনোদন মুলক সম্পাদক আশুতোষ সহ উক্ত সমিতির সকল সদস্য বৃন্দ।

এছাড়াও ধামরাইয়ে বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক মে দিবস পালন করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD