1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

আশুলিয়ায় স্বামীর মারধরে পোশাক শ্রমিকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
আশুলিয়ায় স্বামীর মারধরে পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় মে দিবসে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে ময়না বেগম (৬০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী তৈমুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ মে) রাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে এদিন বিকেলে স্বামীর মারধরে গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে ওই হাসপাতালে নিলে চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত ময়না বেগম আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় স্বামী তৈমুর রহমানের সঙ্গে ভাড়া থাকতেন এবং স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় ক্লিনার পদে চাকরি করতেন। তার স্বামী তৈমুর রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নিরাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিন মজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে ময়না বেগমকে মারধর করেন তার স্বামী। এ সময় ময়না জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর শরীরে গুরুতর জখম না থাকলেও কিল-ঘুষির চিহ্ন ছিল।

আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান আজকের প্রতিদিনকে বলেন, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে আর্থিক অভাব অনটন নিয়ে প্রায়ই কলহ চলছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD