1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

জাবি ক্যাম্পাস থেকে কর্মচারীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে
জাবি ক্যাম্পাস থেকে কর্মচারীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিসান আহমেদ (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জেনারেটর বাজার সংলগ্ন স্থানের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী মো. নুজরুল ইসলামের (৫০) ছেলে ও ক্যাম্পাসের কলাবাগান এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি শেরপুরের সদর উপজেলার চর শাহাব্দি গ্রামে। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান আজকের প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের প্রতিদিনকে বলেন, ঝুলন্ত অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলের মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী আজকের প্রতিদিনকে বলেন, ভোর ৬টার দিকে এলাকাবাসীরা মরদেহ ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানাই। তারা এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি এখন পুলিশ দেখছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD