1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

তিতাসের বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবীকে সন্মাননা স্মারক অ্যাওয়ার্ড প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.নুর নবী সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে সন্মাননা স্মারক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া’র ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.নুর নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবীর হাতে সম্মাননা স্মারক অ্যাওয়ার্ড তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দরা।এরআগেও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের ফলস্বরূপে একাধিকবার স্বর্ণপদকসহ অসংখ্যবার সন্মাননা পদক অ্যাওয়ার্ড পুরস্কার হিসেবে পেয়েছেন-বলরামপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.নুর নবী।

তাঁকে এই সন্মাননা অ্যাওয়ার্ড পুরস্কার হিসেবে প্রদান করায় তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং বিশেষ অতিথিবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD