1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা ভবন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি ৪ তলা ভবনের বাড়ি অপর একটি ৬ তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এঘটনায় ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। শনিবার (১১ মে) বিকেলে ধানসিঁড়ি মহল্লায় একটি ৪ তলা ভবন পাশের ৬ তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হয়।

এঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস।হেলে পড়া ভবনের মালিকের নাম জিয়াউর রহমান সিকদার ও পাশের ৬ তলা ভবন মালিকের নাম শামসুল হক বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। তারা ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের ৪ তলা ভবনটি পাশের ৬ তলা ভবনের উপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পরে। পরে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

এব্যাপারে ৬ তলা ভবনের মালিক শামসুল হক বলেন, বিকেল হঠাৎ শুনতে পাই আমার বিল্ডিংয়ের ওপর পাশের ৪ তলা বিল্ডিং হেলে পড়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে। কিন্তু ও চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।ঘটনায় হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।এব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

একটা ৪ তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ভবনটি কেন হেলে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত ওই ভবনে বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD