1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। গতকাল শনিবার রাত ৯টায় শাহজাদপুর প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু।

সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, শফিউল ইসলাম চৌধুরী লাইফ, কে এম নাসির, আব্দুল কুদ্দুস, মুমীদুজ্জামান জাহান, এম. এ জাফর লিটল, আল আমিন হোসেন, কোরবান আলী লাবলু, সাগর বসাক, আব্দুল কাদের সংগ্রাম, মনিরুল গনী চৌধুরী শুভ্র, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন প্রমুখ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদ তার দীর্ঘ ৪০ বছরের রাজনীতির ইতিহাস তুলে ধরে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধীদের দ্বারা বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কেবলমাত্র মানুষের সেবার মাধ্যম হিসেবে রাজনীতি করার কারনে বহুবার অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কেবল রাজনীতির জন্য এত জুলুম, এত নির্যাতন, এত বঞ্চনা আর কারো সহ্য করতে হয়নি।

অপরদিকে অন্যান্য বক্তারা নির্বাচনে কালোটাকা এবং ক্ষমতার কুপ্রভাব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মুস্তাক আহমেদের মত আজন্ম আদর্শবান একজন রাজনৈতিক কর্মী হেরে গেলে আদর্শের রাজনীতির কবর রচনা হবে। রাজনীতিতে আদর্শবানেরা নিরুৎসাহিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD