1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

হেযবুত তওহীদের নারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

হেযবুত তওহীদের নারী সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগ।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, হেযবুত তওহীদ নারীদের মুক্তি জন্য কাজ করছে, নারীর অধিকারের জন্য কাজ করছে। আমাদের নারীরা যখন দেশের জন্য, জাতির জন্য কাজ করছে, ইসলামের প্রকৃত আদর্শ প্রচার প্রচার করছে তখন আমাদের সামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারা বিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি ও হেযবুত তওহীদের নামে অপপ্রচার করে মানুষকে উস্কে দিয়ে হেযবুত তওহীদের নারীদের উপর হামলা, নির্যাতন চালাচ্ছে।

তিনি হেযবুত তওহীদের নারীদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে মাঠে কাজ করবেন। এটা আপনাদের ধর্মীয় অধিকার। আপনাদের মানবাধিকার। কোনো উগ্রবাদী, সন্ত্রাসী জঙ্গী যদি আপনাদের সামনে দাঁড়ায়, আপনাদের পথকে কণ্টকাকীর্ণ করতে চায় আপনারা বীরাঙ্গনার ভূমিকা পালন করবেন। কখনো পিছপা হবেন না। কারণ আল্লাহ রসুল (সা.) আমাদেরকে এই শিক্ষা দেন নি। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নি।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় আন্তঃধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় আমীর ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়শা সিদ্দীকা প্রমুখ। এ সময় বক্তারা সরকার ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ ধরনের উগ্রবাদীদের ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, খুলনা-১ বিভাগীয় নারী নেত্রী পাপিয়া সুলতানা নিরু, খুলনা-২ বিভাগীয় নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিম, সিলেট বিভাগীয় নারী নেত্রী মাহমুদা আক্তার দিপা, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাঈমা খাতুন ও সকল জেলা ও উপজেলা নেত্রীসহ হাজারো নারী কর্মী।

মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ-মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে পুনঃরায় প্রেসক্লাবের সামনে মিলিত হয়। এ সময় রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ‘নারীর উপর হামলা কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘নারীর উপর হামলাকারী, নিপাত যাক নিপাত যাক’, ‘ফতোয়াবাজির বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে’, ‘হেযবুত তওহীদের অঙ্গীকার, আনব নারীর অধিকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর রাজপথ, উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD