1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ মে রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে বর্তমান সভাপতি বশির আহমদ ১৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন পেয়েছেন ৬ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ সাধারন সম্পাদক মোঃ নজমুল ইসলাম চৌধুরী ১৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমর উদ্দিন পেয়েছেন ৮ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আবু মিয়া ১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া পেয়েছেন ১২ভোট। সাংগঠনিক পদে শাহজান মিয়া ১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনি মিয়া পেয়েছেন ১১ভোট।

এছাড়া কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে হোসেন আহমদ অলিউল্লাহ, কোষাধ্যক্ষ পদে দীপক কুমার দেব ও দপ্তর সম্পাদক পদে জাকির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জুহেল মিয়া, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল করিম ও বিভাস দেব, পিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীপদ দাস। নির্বাচনে মোট ৩২জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD