1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

ভোলায় চুরির অপবাদে রিকশাচালককে মা*রধ*র করে ফাঁকা স্ট্যাম্পে সই রাখলো মেম্বার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

ভোলা (বরিশাল) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে নোঙর চুরির অপবাদ দিয়ে হানিফ নামের এক রিকশাচালককে হাত-পা বেঁধে মারধর করে দেড় লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্পে সই (স্বাক্ষর) নেওয়ার অভিযোগ উঠেছে হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ইউছুফ সিকদারের বিরুদ্ধে।

রবিবার (১২ মে) দুপুরে চরফ্যাশন সদরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী রিকশাচালক মো. হানিফ।

হানিফ জানান, গত ৫ এপ্রিল সকালে তিনি রিকশা চালিয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার পৌঁছলে স্থানীয় প্রভাবশালী দুলাল দালালের মাধ্যমে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুফ সিকদার খেঁজুর গাছিয়া বাজারে তার গদি ঘরে ডেকে নেন। এবং তাকে আটকিয়ে মারধর করে দেড় লাখ টাকা জরিমানা করেন। তার ছেলের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে টিপ (স্বাক্ষর) রাখেন।

হানিফ আরো অভিযোগ করেন, গত ঈদের আগে একদিন সকালে হাসান নামের এক ব্যক্তি খেঁজুর গাছিয়া বাজার থেকে আমার রিকশায় একটি নোঙর নিয়ে আসেন চেয়ারম্যান বাজারে। ওই নোঙরটি তিনি বিক্রি করবেন বলে আমাকে জানান। ইউপি সদস্য ইউছুফ সিকদার প্রকৃত নোঙর বিক্রেতাকে ছেড়ে দিয়ে নোঙর চুরির অপবাদ দিয়ে আমাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। আমাকে উদ্ধারে ছেলে কবির খেজুর গাছিয়া গেলে ইউপি সদস্য ইউছুফ সিকদার জোর করে তাকেও আটক করেন।

ইউপি সদস্য ইউছুফ সিকদার মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, স্থানীয় আড়ত মালিক ও জেলেদের সিদ্ধান্ত মতে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা পরিশোধ শর্তে তার ছেলের কাছ থেকে একটি স্ট্যাম্পে সই নেওয়া হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এনামুল হক জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD