1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, চীনা নাগরিক আহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুরে বাড়ির মালিক ও ভাড়াটিয়া এক চায়না নাগরিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়ে ওই চীনা নাগরিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১ টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে। তবে ওই চায়না নাগরিকের নামটি জানা যায়নি। ডাকাত দলের সদস্যরা নগদ আট লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ।বাড়ির মালিক মিয়ন জানায়, সোমবার রাতে ৭—৮ জনের ডাকাত তার বাসায় হানা দেয়। এসময় ডাকাত দলের সদস্যরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আমার দোতলা ফ্লাটের নিচ তলায় ভাড়ায় থাকা একজন চায়না নাগরিকের রুমে নিয়ে যায়।

সেখানে ভেতর থেকে চীনা নাগরিকরা দরজা না খুলতে চাইলে লক ভেঙে ডাকাতরা ভেতরে ঢুকে এবং ওই চীনা নারীকে মাথায় আঘাত ও রক্তাক্ত করে এক ডাকাত সদস্য । এসময় চায়না নাগরিক নিচে পড়ে যান। পরে ডাকাতরা তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।

চায়না নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার সকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন।মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আমির হোসেন জানান, কাশেমপুর থানাধীন মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের দ্বিতল বাড়ির নিচ তলায় চারজন চীনা নাগরিক ভাড়ায় থাকেন। সেখানে থেকে তারা ওই এলাকায় (জমি ভাড়া নিয়ে) একটি ট্র্যাভেল ব্যাগ তৈরির কারখানা পরিচালনা করছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সানোয়ার জাহান জানান, সোমবার রাতে ডাকাতির ঘটনায় একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মামলার উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে৷

উল্লেখ্য , গত ৫ মে গভীর রাতে একদল ডাকাত কাশিমপুর সারদাগঞ্জ হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাতদল তাদের জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD