1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম মারা গেছেন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম মারা গেছেন

সাভার (ঢাকা) প্রতিনিধি || বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। টানা ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (১৪ মে) দুপুর ২টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবু আহমেদ নাসীম পাভেল স্বপরিবারে সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবু আহমেদ নাসীম। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ২ মে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকে লাইফ সাপোর্টেই ছিলেন। তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আবু আহমেদ নাসীমের শ্যালক শহীদুজ্জামান পলাশ জানিয়েছেন, বুধবার (১৫ মে) সকাল ১০টায় সাভার পৌর এলাকার মজিদপুরে তার প্রথম জানাজা। এরপর দুপুরে জাতীয় সংসদ ভবনে ২য় জানাজা শেষে তাকে বনানীতে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঞ্জুরুল আলম রাজীব ও ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD