1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলসহ পাহাড়ের রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধ কারণে শিক্ষার্থী, অফিসে চাকরিজীবিরা ভোগান্তিতে রয়েছে। তারা পাঁয়ে হেঁটে গন্তব্যস্থলে যাতায়াত করতে দেখা গেছে।

বুধবার (১৫ মে,২০২৪ইং) সকাল থেকে দূরপাল্লা পরিবহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা শহরে সকাল ৬ টায় দিকে ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করলেও বেলা ৮ টায় দিকে অবরোধ সমর্থনকারীরা ময়ূরখীলের ১টি মোটরসাইকেল ভাংচুর ও ১টি ইজিবাইকের আগুন ধরিয়ে দেয়।

ইউপিডিএফ দাবি, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসন বিধি বহাল রাখার দাবি জানিয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামের আধিপত্য বিস্তার করলে পাহাড়িরা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করে। ব্রিটিশ আমলে ১৯০০ সালে ৬ জানুয়ারি এক আইন জারি করা হয়। যার নাম ছিল পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০। এই আইনে পাহাড়ির নিজস্ব শাসনবিধি ও প্রথাগত ভূমি অধিকারসহ ইত্যাদি উল্লেখ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD