1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় হত্যাকারীদের বিচার দাবি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় হত্যাকারীদের বিচার দাবি

গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপ‌জেলার চন্দ্রদিঘ‌লিয়া গ্রা‌মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে‌ দুইপক্ষের সংঘ‌র্ষে গুলি‌বিদ্ধ হ‌য়ে একজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। হত্যার প্রতিবাদে জেলা শহরে বুধবার দুপুরে হত্যাকারীদের বিচারের দাবিতে শোক র‌্যালি করা হয়েছে।

র‌্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল অব্যাহত রেখেছে। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এ ছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রামে চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একপক্ষের গুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে ওসিকুর ভূইয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD