1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

দাউদকান্দিতে আইফোন না পেয়ে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে আইফোন না পেয়ে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা করেছে।কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মৃদুল (১৭)। না পেয়ে বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে সে।

বুধবার (১৫ মে) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল ওই গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে। মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই বলেই আবার মূর্ছা যান।মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা আগে মাদরাসায় লেখা পড়া করতো।

কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছেন কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে মঙ্গলবার রাতে ঘরের ভিতরেই ফাঁস দিয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD