1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দুই বিএনপি নেতা বহিষ্কার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কারণে ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ।

গত ১৫ মে, রোজ বুধবার বিএনপি সিনিয়র-যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা হলেন মদন পৌর কৃষক দলে সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম ও নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য এমএ সোহাগ।

আপনি জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন তাই আপনাকে বিএনপি দল থেকে বহিষ্কার করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি। বহিষ্কৃত নেতা শেখ বদরুল ইসলাম বলেন,আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিনা বিষয়টা আমার জানা নেই।চিঠি ফেলে জানাতে পারবো।

ছাত্রদল নেতা এম এ সোহাগকে মোবাইল ফোনে বারবার কল দেওয়ার পরেও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা বিএনপির (সভাপতি) নুরুল আলম তালুকদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন,তারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় তাদেরকে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বহিষ্কৃত দুই নেতা আগামী ২৯ মে,২০২৪ আসন্ন মদন উপজেলা পরিষদ নির্বাচনে শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ও এম এ সোহাগ মাইক প্রতীকে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD