1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

সাভার ও ধামরাইয়ে নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোস্টার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
সাভার ও ধামরাইয়ে নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোস্টার

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচনে সাভার ও ধামরাইয়ে বিভিন্নভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে বিভিন্ন প্রতিশ্রুতি আর রঙে বেরঙের পোস্টার টানাচ্ছেন প্রার্থীরা। তবে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোস্টার দেখা গেছে। নির্বাচনী আচরণ বিধিতে প্রচারণায় পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলেও তা মানছেন না প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন সড়ক ঘুরে নির্বাচনী পোস্টারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার দেখা গেছে।

তবে প্রার্থীরা জানান, নির্বাচনী পোস্টার শুধুমাত্র রশি দিয়ে টানাতে হবে। ওই পোস্টার দেওয়াল বা অন্য কোথাও টানানো যাবে না। তবে রঙিন পোস্টার টানানোর অনুমতি দেওয়া হয়েছে। মূলত ঝড়-বৃষ্টির হাত থেকে পোস্টার রক্ষা করতেই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো প্রার্থী জানান, তারা জানেন না নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ।

ধামরাইয়ে উপজেলা পরিদষ নির্বাচনে ভাইস চেয়ারম্যানে চশমা প্রতীক পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মূলত এবার রঙিন পোস্টারের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে মূলত আগের তুলনা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর পোস্টার যাতে বৃষ্টিতে বা ঝড়ে নষ্ট না হয় এর জন্যেই পলিথিনের ব্যবহার করেছি। কারণ বাজারে সব স্থানেই পলিথিনের ব্যবহার করা হয়ে থাকে।

অন্য দিকে সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীকে মনিকা হাসান বলেন, আমার কোনো পোস্টারে পলিথিনের ব্যবহার করা হয়েছে কি না তা আমার জানা নেই। আর আমি নির্বাচনে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ এ বিষয়টি আগে জানতাম না।

রিটানিং অফিসার (সাভার ও ধামরাই) ও ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান বলেন, কারো বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD