1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

২২ বছর বয়সের স্বামীর কাছে ৪৩ বছর বয়সী স্ত্রীর দাবি নিয়ে অনশন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
২২ বছর বয়সের স্বামীর কাছে ৪৩ বছর বয়সী স্ত্রীর দাবি নিয়ে অনশন

জুয়েল মিয়া, জেলা প্রতিনিধি শরীয়তপুর : কুড়িগ্রামের থেকে ৪৩ বছর বয়সের এক নারী স্ত্রীর দাবি নিয়ে ২২ বছর বয়সের স্বামীর বাড়িতে অনশন করেছেন।

বৃহস্পতিবার (১৬ মে) থেকে শরীয়তপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে স্বামী নাদিম সরদার (জহির) বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।

স্বামী নাদিম সরদার হুগলি গ্রামের বিল্লাল সরদারের ছেলে।

ওই নারী কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। তাদের দুজনের ফেসবুকে পরিচয়। পরে গত এক বছর ধরে ফেসবুকসহ ইমু ও মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকা আজিমপুর এলাকায় এক কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয় বলে দাবি করছেন ওই নারী।

ওই নারী জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ১৮ জানুয়ারি তারা দুজনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও থেকেছেন। বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন নাদিম। তাই গেল ঈদুল ফিতরের পরে নাদিমের বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেয়া হয়। আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না। সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আবার আজ বৃহস্পতিবার স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে তিনি অনশন শুরু করেছেন।

এ ব্যাপারে নাদিম সরদার মুঠোফোনে বলেন, ওই নারী সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু পরে জানতে পারি তার বয়স অনেক। তিনি আমার কাছে বয়স লুকিয়েছে। তাই পারিবারিকভাবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি কি জন্য আমার বাড়িতে এসেছে জানিনা। সে আমার সঙ্গে প্রতারণা করেছে।

একই এলাকার বাসিন্দা রাজিব ব্যাপারী জানান, ওই নারী দুপুরের পর থেকে ওই বাড়ির উঠানে বসে আছে। আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কি করে সম্ভব এই নারীর সঙ্গে নাদিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুনেছি আবার তাদের নাকি বিয়েও হয়েছে। বিয়ের পর ডির্ভোস হয়েছে শুনেছি। এতে গ্রামের সম্মান হানি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। দুজনেরই প্রাপ্ত বয়স। যদি অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD