1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল ও ফোক গানে শ্রোতাদের মন জয় করছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রুপা নূরী সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী: সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মিছিল চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল কপ-৩১ সম্মেলনের মধ্যেই কয়রায় জলবায়ু ন্যায্যতার দাবিতে র‍্যালি ও মানববন্ধন উজিরপুরে ওটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার গৌরনদীতে জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় দফায় গাছ কাটার অভিযোগে ৯৯৯-এ ফোন আমতলী এলজিইডি’র হিসাব শাখায়  আগুন! হানি ট্র্যাপের অভিযোগে আলোচনায় গৌরনদীর পিউ, সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৬ জনের লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ২৪ ঘণ্টায় ৬ জনের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় বিভিন্ন ঘটনায় পৃথকস্থান থেকে ৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকালে থেকে শনিবার (১৮ মে) বিকাল পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, পলাশবাড়ী, জামগড়া ছয়তলা, কান্দাইল ও কাঠগড়া পশ্চিমপাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়া ডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রিয়া মনি (১৮), দিনাজপুর জেলার সদর থানার মামুদপুর গ্রামের মো. মইনুল রহমানের ছেলে মো. মঞ্জরুল (২২), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মাসুদ (৩২), বগুড়া জেলার শেরপুর থানার কাজর খামারকান্দি এলাকার মাসুম আলীর স্ত্রী সুস্মিতা খাতুন (২৩), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ইসপিনজারপুর এলাকার মো. হাবুল মিয়ার মেয়ে মোছা. সুরমা আক্তার (২০) ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার রামখেরা গ্রামের সাচ্চু মিয়ার মেয়ে নুপুর (১৬)।

শনিবার (১৮ মে) বিকাল ৫টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে রিয়া মনি (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে শনিবার (১৮ মে) বিকাল ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ের উত্তরবঙ্গ মুখী কাউন্টারের সামনে থেকে মো. মঞ্জরুল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. মঞ্জরুল (২২) ডিপজল বাস কাউন্টারের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব বলেন, যাত্রী নিয়ে টানাটানির জেরে মারামারির ঘটনায় এক কাউন্টার সহযোগীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতের বিস্তারিত পরিচয় জানতে পারেননি তিনি।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার পেয়ারলেস হাসপাতালে সামনে থেকে মাসুদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্টোকজনিত কারণে মাসুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইল পশ্চিমপাড়া এলাকা থেকে সুস্মিতা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী জানায়, তার স্ত্রী ছোট বেলা থেকেই মানুষিক ভারসাম্যহীন ছিল। গত ৮ রমজান তার বাবা বাসা থেকে বের হয়ে গেলে তার ভারসাম্যহীনতা আরও বেড়ে যায়। তার বাবাকে এর পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কারণে সে আত্মহত্যা করতে পারে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মোছা. সুরমা আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, নিহত সুরমা আক্তার শারীরিকভাবে অসুস্থ ছিল। তার পরিবারের ধারণ এ কারণে সে আত্মহত্যা করতে পারে। পরিবারের অভিযোগ না থাকায় সুরমা আক্তারের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও শুক্রবার বিকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নুপুর (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুপুরের মামা সুজন বলেন, নুপুর আমার বোনের মেয়ে। তার বাবা মা পোশাক কারখানায় চাকরি করতেন। নুপুর দুই ভাই বোনকে দেখা করার জন্য বাসাতেই থাকতো। পার্শ্ববর্তী মুদি দোকানদার সুজনের দোকানে প্রায়ই যেতো নুপুর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুজন নুপুরকে বিয়ে করবে না বলে জানায়। সুজনের এমন খবর পেয়ে আমার ভাগনি গতকাল বিকালে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে। এরপর থেকে আশুলিয়ায় থানায় ঘোরাঘুরি করেও মামলা নেয়নি পুলিশ। আজ ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আমরা গ্রামে যাচ্ছি। আগামীকাল আমরা কোর্টে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, সে তো আত্মহত্যা করেছে, আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। গতকাল থেকে ভুক্তভোগী পরিবার মামলা দেওয়ার জন্য ঘোরাঘুরি করলেও মামলা না নেওয়ার ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD