1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

কিশোরগঞ্জ: র‌্যাবের হেফাজতে নারী আসামির মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ মে) র‌্যাব হেডকোয়ার্টার থেকে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

সোমবার (২০ মে) থেকে আদেশটি কার্যকর হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে র‌্যাব-১৪ সিপিসি-২ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহারের বিষয়টি অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রেখা আক্তার (২০) নামে এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি নিহত নারীর (রেখা আক্তার) স্বামী তাইজুল ইসলাম মিলন ও তার মা সুরাইয়া খাতুনকে আটক করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সেখান থেকে শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় সুরাইয়া খাতুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD