1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ধামরাইয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল। সে উদ্দেশ্যে সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে এসব সরঞ্জাম পাঠানো হয় উপজেলা ১৪৮টি কেন্দ্রে।

সোমবার (২০ মে) সকাল থেকেই অন্যান্য এলাকার মতো ধামরাই উপজেলা এলাকার পৌরসভা সহ ১৬টি ইউনিয়নের ১৪৯টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়।

উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন জানান, সকাল থেকেই নির্বাচনী নানা সরঞ্জাম‍াদি বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখান থেকে পৌরসভা সহ উপজেলার ১৪৮টি কেন্দ্রে পুলিশি পাহারায় স্বচ্ছ ব্যালট বাক্স, প্যাড, সিল, অমোচনীয় কালিসহ নানা উপকরণ পাঠানো হয়েছে।ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ধামরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ০৬ জন প্রার্থী।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ০৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধামরাই উপজেলায় এবার ১৪৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৬১১৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ১৮০৯০৪ জন আর মহিলা ভোটার সংখ্যা রয়েছে ১৮০২৪২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ০১ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ধামরাইয়ে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।পাশাপাশি বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD