1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

রাজশাহীতে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার দাবি কলেজছাত্রের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী: রাজশাহীতে তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি নিয়ে ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ওই কলেজছাত্র।

সামাজিকভাবে এভাবে হেয় করায় তিনি সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী এই তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার (২২ মে) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি করেন। ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন।

তারা জানান, তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়ে আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছেড়ে দেওয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার ব্যবহৃত স্মার্টফোন অন্যজনের কাছে বিক্রির পর তারা এমন ঘটনার শিকার হন।

ভুক্তভোগী তরুণ বলেন, তিনি ‘আরিফ কেমিস্ট্রি’ নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি সেই চাকরি ছেড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফেসবুক পোস্টে ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকেও জড়িয়ে দেওয়া হয়েছে, যা পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। আর এ থেকেই বোঝা যায় কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ছবি ছড়িয়েছে।

তিনি জানান, প্রথম দফায় তার ছবি প্রকাশের পর তার মোবাইলে একটি কল এসেছিল। অচেনা এক ব্যক্তি সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি।

এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে ভুক্তভোগী তরুণ মঙ্গলবার মহানগরের বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্য-প্রযুক্তি বিভাগ ওই জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD