1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

সাভারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে
সাভারে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদ ইসলাম রমজান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত রমজান সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মহল্লার শওকত আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

নিহতের স্ত্রী সোহানা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর চাচাতো ভাই রহিমদের সঙ্গে ১৮ শতাংশ জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। কয়েকবার এলাকায় সালিশ হয়েছে। সেখানে আমাদের পক্ষে রায় দিয়েছেন চেয়ারম্যানসহ আরও বিচারকরা। এই ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আজ বিরুলিয়ার খেয়াঘাটে আমার স্বামীর ওপর রহিম, ইউনুস, অপু, দিপু, আজিজসহ অজ্ঞাত আরও ৫/৭ জন হামলা করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীর মাথা ও সারা শরীরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাইয়েরা কুপিয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD