1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

পাবনায় দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর পলাতক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমনা খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে সুমনার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সুমনার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সুমনা খাতুন মহাদেবপুর গ্রামের সম্রাটের স্ত্রী ও ঈশ্বরদী শহরের ইস্তা এলাকার সুজন হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী, শ্বশুর পলাতক রয়েছেন। সুমনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা গেছে, প্রায় আট মাস আগে ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সঙ্গে বিয়ে হয় সুমনার। বিয়ের সময় সম্রাটের পরিবার তার আগের একটি বিয়ের কথা গোপন করে।

এ বিষয়ে কথা বলায় শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তার ওপর নির্যাতন চালাতো। এরপর আজ শুক্রবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD