1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

আশুলিয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে
আশুলিয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার (০২ জুন) সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার (০১ জুন) রাতে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে এবং তার আগে দুপুরে আশুলিয়ার মোজারমিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাসিন্দা তরিকুল (৫৪), ঠাকুরগাঁও জেলার বাসিন্দা আজগর আলী (৩৬), রংপুর জেলার অমল চন্দ্র বিশ্বাস (৩৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, শনিবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেনসিডিলসহ আজগর আলী ও অমল চন্দ্র বিশ্বাস নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে দুপুরে আশুলিয়ার মোজার মিল বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৩ লাখ টাকা মূল্যের ৩২৯ গ্রাম হেরোইনসহ তরিকুল নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD