1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর সাবেক যুবলীগ নেতা সোহরাব খান হত্যা মামলায় দুই ভাই চেয়ারম্যান সহ ৭জন কারাগারে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সাবেক যুবলীগ নেতা সোহরাব খান হত্যা মামলায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, তার ছোট ভাই ওই উপজেলার কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার ও তাদের চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার সহ ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দিয়েছেন কারাগারে আদালত।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আজ ৫ জুন বুধবার সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী তাদের কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল পূর্ব বিরোধের জেরে উপজেলার দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের সংঘর্ষে সোহরাব খান (৬৫) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

পরে ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারসহ ১২ জনকে
আসামি করে টঙ্গীবাড়ী আমলি আদালতে হত্যা মামলা দায়েরের আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD