1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

খাগড়াছড়ি মানিকছড়িতে র‌্যাবের হাতে অস্ত্রসহ এক যুবক আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

মানিকছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্র ব্যবসায়ী একজন আটক। দেশীয় তৈরি একটি এলজিসহ মো: লোকমান হোসেন (২৪ ) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রামের র‌্যাব-৭ এর একটি চৌকস দল। মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পাশে থেকে তাকে আটক করা হয়।

সে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। সেই তথ্য র‌্যাবের কাছে ছিল। যার ফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকার মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব-৭।

পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী র‌্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে আটককৃত অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত লোকমান হোসেনকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন জানান, অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে র‌্যাবের হাতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালত খাগড়াছড়িতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD