1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সরকারি পাবলিক লাইব্রেরিটি স্থানীয় সাহিত্য সংষ্কৃতিমনা ব্যক্তিবর্গ, কবি,লেখক, সাংবাদিক ও সৃজনশীল ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় পাবলিক লাইব্রেরিটি গড়ে উঠেন। প্রতিটি জাতীয় দিবসে লাইব্রেরিটিতে বিতর্ক, সংগীত, রচনা,কবিতা আবৃত্তি,প্রবন্ধপাঠ,চিত্রাঙ্কনের আয়োজন করা হতো নিয়মিত।

আজ এগুলো স্বপ্নছাড়া আর কিছুই নয়। কিন্তু উপজেলা প্রশাসনের দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা, তদারকির অভাবে লাইব্রেরিটি শিক্ষার আলো থেকে অন্ধকারে পরিণত হয়ে ধ্বংসস্তুপে রূপ নিয়েছে। একাধারে প্রায় ২০ বছর লাইব্রেরিটিতে বই পিপাসু, লেখক, কবি, শিক্ষক, সৃজনশীল মানুষের সরগরম থাকলেও উপজেলা প্রশাসনের তদারকির অভাবে প্রায় দীর্ঘদিন ধরে কোন কমিটি না থাকায় লাইব্রেরিটি এখন অপকর্মের কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পেয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, লাইব্রেরির প্রবেশের মূল ফটক থেকে শুরু করে ভিতরে প্রবেশের সকল প্রবেশপথ সমুহ সকলের জন্য উম্মুক্ত হয়ে পড়ে আছে। অব্যবস্থাপনার কারণে লাইব্রেরিতে থাকা প্রায় তিন হাজার বই চুরি হয়েছে। দরজা,জানালা, গেইট সবই আজ উম্মুক্ত। লাইব্রেরিতে সেলফ, আলমারী থাকলেও নেই এগুলোতে বইয়ের চিহ্ন। রাতের আঁধারে চোর ও মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়। উপজেলা প্রশাসনের এই অব্যবস্থাপনার জন্য উপজেলা নাগরিক কমিটি ও বুদ্ধিজীবিমহল ক্ষোভ প্রকাশ করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান,আমি মাত্র যোগদান করেছি। সরাইলে একমাত্র লাইব্রেরিটির শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। সরাইলের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD