1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
ঢাকার অদূরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভার আজ গভীর সংকটে নিমজ্জিত। দ্রুত শিল্পায়নের চাপে পরিকল্পনাহীন নগরায়ণের ফলে পরিবেশ দূষণ, তীব্র জলাবদ্ধতা, অগ্নিঝুঁকিপূর্ণ বসতি এবং ভঙ্গুর অবকাঠামোর মতো বহুমাত্রিক সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
গত দুই দশকে তৈরি পোশাক শিল্পের ব্যাপক বিস্তারের ফলে এই অঞ্চলে গড়ে উঠেছে শত শত শিল্পকারখানা, শ্রমিক কলোনি ও বহুতল ভবন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শিল্পায়ন হয়েছে প্রায় পুরোপুরি অপরিকল্পিতভাবে। ফলে গ্রামীণ এলাকা দ্রুত ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলে রূপ নিলেও সেই অনুপাতে উন্নত হয়নি সড়ক, ড্রেনেজ কিংবা নাগরিক নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানায় কার্যকর বর্জ্য পরিশোধন ব্যবস্থা না থাকায় কেমিক্যালযুক্ত তরল বর্জ্য সরাসরি খাল-বিল ও তুরাগ নদীতে ফেলা হচ্ছে। এতে জলাশয়গুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। মাছের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের জীবিকা ও পুষ্টিতে নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি দূষিত পানি কৃষিজমিতে ছড়িয়ে পড়ে ফসল উৎপাদনেও বিরূপ প্রভাব ফেলছে।
অন্যদিকে, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। কোথাও কোথাও জলাবদ্ধতা দীর্ঘ সময় স্থায়ী হয়ে জনভোগান্তি চরমে পৌঁছায়। প্রতিদিন কর্মস্থলে যেতে দেরি, যানবাহন সংকট এবং নোংরা পানিতে চলাচলের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
জামগড়া এলাকার প্রবীণ বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “আগে এখানে মাছ ধরতাম, ধান চাষ করতাম। এখন বাতাসে দুর্গন্ধ, রাস্তায় হাঁটা দায়। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু শান্তি নেই।”
এদিকে কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে উঠছে অপরিকল্পিত শ্রমিক আবাসন ও সেমি-পাকা বসতি। এসব স্থাপনার অধিকাংশেরই নেই অনুমোদন বা যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সরু রাস্তা ও অপর্যাপ্ত প্রবেশপথের কারণে দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।
জাতীয় গার্মেন্ট শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, “অপরিকল্পিত শিল্পায়নে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, প্রশস্ত সড়ক এবং পরিবেশবান্ধব কারখানা নিশ্চিত করা জরুরি।”
সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম বলেন, “দূষণের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। নদী-খাল দখল বন্ধ এবং বিল্ডিং কোড মেনে স্থাপনা নির্মাণ নিশ্চিত করা জরুরি।”
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, দ্রুত নগরায়ণের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে সরু রাস্তা ও ঘনবসতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
সংশ্লিষ্টদের মতে, এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন বাধ্যতামূলক করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, প্রশস্ত সড়ক নির্মাণ, জলাশয় সংরক্ষণ এবং কঠোর তদারকি নিশ্চিত না হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
তবে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে আশুলিয়াকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও টেকসই শিল্পাঞ্চলে রূপান্তর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD