1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

নব-নির্বাচিত লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি :
বুধবার (১২জুন) দুপুরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদ। এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় ডিআইজি জনাব নুরে আলম মিনা।

এ দিন চট্টগ্রাম বিভাগের রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান রকিব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য যে গত ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৫ম ধাপে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকারকে ৪১৬০ (চার হাকার একশত ষাট) ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন জনাব বাবুল দাশ বাবু। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৯৮৭ (ষোল হাজার নয়শত ছিয়াশি) ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার পেয়েছেন ১২৮২৬ (বার হাজার আটাশত ছাব্বিশ) ভোট।

ভাইচ-চেয়ারম্যান পদে রাকিব হোসেন বই প্রতীকে পেয়েছেন ১৬০৩৭ (ষোল হাজার সাইত্রিশ) ভোট এবং মহিলা ভাইচ-চেয়ারম্যান পদে ফাতিমা জিন্নাহ কলস প্রতীকে পেয়েছেন ১৭৫২২ (সতের হাজার পাচশত বাইশ) ভোট পেয়ে নির্বাচিত হন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD