1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল নিতে আসা দুস্থ্য মহিলাকে হাত তুলে তেড়ে মারতে গেলেন পোরজনা ইউপি চেয়ারম্যান বাবু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল নিতে আসা দুস্থ্য মহিলা ছবি রানী সরকারকে হাত তুলে তেড়ে মারতে গেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। বৃহস্পতিবার দুপুরে পোরজনার বাচড়া ঈদগাহ মাঠে ২য় দিনে চাল বিতরণের সময় সাংবাদিকদের সামনেই এমন ঘটনা ঘটেছে। ছবি রানী সরকার পোরজনা গ্রামের রমানাথ সরকারের স্ত্রী।

এছাড়া চরপোরজনা গ্রামের ছোরমান আলীর স্ত্রী আলেয়া খাতুন (৩৫), নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন, চরপোরজনা গ্রামের আমেনা খাতুন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু চাল বিতরণের সময় তাদের সহ অনেক কেই ধাক্বা দিয়ে বের করে দিয়েছেন। এসময় একজনকে ধাক্কা দিয়ে মাটি ফেলে দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপস্থিত জনতা মাথায় পানি ঢেলে তাকে সুস্থ্য করে বাড়ি পাঠিয়ে দেন।

এছারাও নন্দলালপুর গ্রামের সাহিদা খাতুন জানান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে চেয়ারম্যানের নির্দেশে এক মহিলা আনসার চর থাপ্পর দিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে বের করে দেয়। এছাড়া অনেকে অভিযোগ করে বলেন দুই দিন ধরে চালের জন্য অপেক্ষা করার পরেও আমাদের চাল দেওয়া হয়নি। অথচ বস্তা পরিবর্তন করে আনসার সদস্যদের দিয়ে ভ্যানে করে বস্তা বস্তা চাল পাচার করা হয়েছে।

চাল নিতে আসা অনেকেই সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন ঈদুল ফিতরে আমাদের ভিজিএফের কার্ড বিতরণ করলেও শেষ পর্যন্ত চাল দেননি। চেয়ারম্যান বলেছে ঈদুল আযহায় যখন চাল বিতরণ করি তখন দিবো। আমরা দুইদিন হলো কাজ বাদ দিয়ে চালের জন্য ধর্না দিয়েও পাচ্ছিনা।

এব্যাপারে পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, দুস্থ্যদের জন্যে বরাদ্ধের চাল নিতে আসা মহিলাদের গায়ে হাত তোলা যাবেনা। এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD