1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

আশুলিয়ায় আমের ক্যারেটে ফেনসিডিল, আটক ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ফেনসিডিলসহ মো. শান্ত আহমেদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ একটি অভিযানিক দল।

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শান্ত আহমেদ (২৩) কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১২ যৌথভাবে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় আমের ক্যারেটে লুকিয়ে আনা ৩৯২ বোতল ফেনসিডিলসহ শান্ত নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৭২ হাজার।

সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায় যে সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD