1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

গাজীপুরে অগ্নিকান্ড: ঝুট গুদাম, কারখানা-বাড়ি ভস্মীভূত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে ঝুট গুদামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মিনি কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুটগুদামসহ মালামাল ভস্মীভূত হয়েছে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে সৃষ্ট আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রোববার ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, বোরবার (২৩ জুন) রাত ২টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আগুন মূহুর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের এনামুল মাদারের একটি বাড়িসহ শাহ আলম সরকারের মিনি ঝুট কারখানায় ছড়িয়ে পড়েটা ২০মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আগুন ভয়াবহ আকার ধারণ করলে পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের আরো দুইটিসহ একযোগে ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: রুহুল আমিন মোল্লা জানান, ভোর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। একটি মিনি ঝুট তৈরির কারখানা, একটি বাড়ি ও চারটি ঝুটগুদামসহ মালামাল ভস্মীভূত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাযাবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD