1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে ঘুম থেকে ডেকে নিয়ে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে প্রতিবেশী তানভীরের হামলায় আরমান নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। উপজেলার গরেরগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমান (২২) কে তার বসত ঘরের সম্মুখে এসে তানভীর আহমদ ডাকাডাকি করেন। একপর্যায়ে আরমান ঘুম থেকে উঠে ঘরথেকে বাহিরে আসেন।

এতে তানভীর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে আঘাত করেন। ওই সময় আরমানের খালু রফিক মিয়া বাড়ীতে যাচ্ছিলেন ঘটনাস্থলে ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ছুরিকাঘাতে আহত রফিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তানভীর, তুহিন, ইয়াজ মিয়া, তাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তাকে হত্যা করা হলো, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD