1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ সারওয়ার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :
গত ২২শে জুন শনিবার ‘সকালের সময়’ এ ‘৪নং ওয়ার্ড শমসের পাড়া, অদুর পাড়া হাজীপাড়া এলাকার আতংকের আরেক নাম কিশোর গ্যাং’ শিরোনামে আমাকে জড়িয়ে যে নিউজটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। স্বাধীন সাংবাদিকতার নামে এ ধরনের সংবাদ পরিবেশন সংবাদপত্রের জন্য অসম্মানকর ও ব্যক্তির চরম ইজ্জত হানিকরও বটে।

মূলতঃ একটি চিহ্নিত কুচক্র মহল যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁন্দগাও ৪ নং ওয়ার্ডে চাঁন্দগাও আবাসিক, শমসের পাড়া, এলাকায় হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে যা দৈনিক পূর্বকোণ ১৩ এপ্রিল ২০১৯, দৈনিক প্রথম আলো ১৩ এপ্রিল ২০১৯ পএিকায় নিউজ হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং লিষ্টে সিএমপির প্রথম সারিতে নাম রয়েছে। চক্রটি সরকারি দলের নাম বিক্রি করে এবং স্হানীয় এক আ.লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন যাবত অত্র এলাকার জনসাধারণকে জিম্মি করে মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং লালন পালন করে আসছিলো। একটা সময় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করেছে। পরবর্তীতে বিশাল পরিমাণ মাদক সহ প্রশাসন তাদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পূনরায় বের হয়ে আবারও আগের কর্মকান্ডে জড়িয়ে পড়ে ওই মহলটি কিন্তু তাদের কর্মকান্ডে বাঁধবাধে স্থানীয় সমাজ।

আমি সমাজের একজন প্রতিনিধি হয়ে কিশোর গ্যাং, মাদক ব্যবসা সমাজ থেকে নির্মূল করতে এলাকাবাসির ও প্রশাসনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা বানোয়াট ও ভিওিহীন সংবাদ প্রচার করেছে। আমি মোহাম্মদ সারোয়ার প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD