1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

টি-টোয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ডে প্রথম রোহিত

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু এরপরই রোহিতের ব্যাটে ঝড়ের দেখা মিললো। যে ঝড়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক ও ওপেনার।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছক্কার একমাত্র মালিক এখন তিনি। সবচেয়ে বেশি ছক্কার হিসাবেও অনেক এগিয়ে আছেন তিনি।  দ্বিতীয় স্থানে আছেন মার্টিন গাপটিল। সাবেক কিউই ব্যাটার টি-টোয়েন্টিতে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন। ১৩৭ ছক্কা নিয়ে তালিকার তিনে অবস্থান ইংলিশ ব্যাটার জস বাটলারের।

রোহিত আজ ইনিংসের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে হাঁকিয়েছেন ৪ ছক্কা। পাশাপাশি একটি চার ও ওয়াইড মিলিয়ে ওই ওভারে আসে মোট ২৯ রান। এরপর জশ হ্যাজলউডের ওভারে মাত্র ২ রান এলেও পরের ওভারে প্যাট কামিন্সের প্রথম বলেই ফের ছক্কা; আর তাতেই অনন্য মাইলফলক গড়লেন রোহিত।

রোহিত ঝড়ের পর অবশ্য বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু মাঠে ফিরেই আবার ঝড় বইয়ে দেন ভারতীয় ওপেনার। কামিন্সের ওই ওভারে আসে ১৫ রান। সবগুলো রানই রোহিতের। ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি, যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফিফটির পরও ঝড় তুলছেন রোহিত। ২৯ বলে ৭৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তবে ১৪ বলে ১৫ রান করে ফিরে গেছেন ঋষভ পন্থ। ৮ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD