1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

মাদারীপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও ফল উৎসব অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, জেলা প্রতিনিধি মাদারীপুর :
সোশ্যাল ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় ২৬.০৬.২০২৪ বুধবার গ্রাহক সমাবেশ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জামান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার, ‍সিঙ্গাপুরের মাদার ভ্যাসেলের প্রধান প্রকৌশলী ড. আব্দুর রহমান, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহাদাত উল্লাহ সরদার, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হাওলাদার। গ্রাহক সমাবেশ ও ফল উৎসবে শতাধিক গ্রাহকসহ শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জামান মিয়া বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহক সমাবেশ ও ফল উৎসব একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শাখাটি গ্রাহকদের ভালো সেবা দিয়ে জনসাধারনের মন জয় করবে। উপস্থিত গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে সেবা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার শাখার পক্ষ থেকে গ্রাহকদের ভালো সেবা দেওয়ার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেল বলেন, আমরা চাই আন্তরিকতার সাথে যুগযোপোযগী সেবা দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংককে মাদারীপুরে এক নম্বর ব্যাংক হিসেবে গড়ে তুলতে। এই শাখার মাধ্যমে ইতিমধ্যে আমদানী-রপ্তানী বানিজ্য ও স্টুডেন্ট ফাইল প্রসেসিং সেবা প্রদান করছে যা গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মাদারীপুরের ব্যবসায়-বানিজ্য ও মানুষের জীবন মান উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD