1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

আশুলিয়ায় শ্রমিক নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে শ্রমিক লীগের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে
আশুলিয়ায় শ্রমিক নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে শ্রমিক লীগের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন

সাভার (ঢাকা) প্রতিনিধি || আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মুন্সী সহ তার ২ সহকর্মীকে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা শাখা।

গত ২৪/০৬/২০২৪ খ্রিঃ সোমবার দিবাগত রাত আনুমানিক ১১.৪০ ঘটিকায় সোহাগ মুন্সির নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজে ব্যস্ত ছিলেন এসময় কিছু সংখ্যক অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটতরাজ চালায় । আহতরা বর্তমানে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহতদের একজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এরই প্রতিবাদে জাতীয় শ্রমীক লীগের ব্যানারে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে মানববন্ধনটি মিছিল সহকারে আশুলিয়া থানায় এসে শেষ হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আশুলিয়া থানায় স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ঢাকা জেলার সাধারণ সম্পাদক দেওয়ার শাহাবুদ্দিন আহমেদ। আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ বাদশা।আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যগণ ও স্থানীয় শান্তিপ্রিয় জনগণ।

এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানার নেতাকর্মী ও স্থানীয় শান্তিপ্রিয় এলাকাবাসী একত্রিত হয়ে সন্ত্রাসী কিশোর গ্যাং ও হামলাকারীদের অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD