1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো তিন জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সন্তুষ্টি নেই খুব একটা।

কারণ সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও সেটি করে দেখাতে পারেনি তারা। এ নিয়ে হতাশাই বেশি।

সেটিকে সঙ্গী করেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

দেশে ফেরার পর আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা।

এর মধ্যে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD