1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রুমাইসা নামের স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুমাইসা কিশোরগঞ্জ শহরের ফিরদৌস মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজন মুক্তা আক্তার বলেন, দু-দিন আগে নিহত রুমাইসা তার ফুফু শাহিন বেগমের সাথে ফুফুর বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার ভোরন্ডা গ্রামের মফি হালদারের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে ভোরন্ডা গ্রামের নিহতের মামাতো ভাই-বোনদের সাথে মাওয়া এলাকায় ঘুরতে যায় নিহত রুমাইসা। সন্ধ্যার দিকে তারা মাওয়া হতে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজার হয়ে ভোরন্ডা গ্রামে ফিরছিলেন। রুমাইসাকে বহনকারী মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আপন নামের এক ছেলে। মোটরসাইকেলটি বালিগাঁও বাজারের যমুনা ব্যাংকের সামনে আসার পরে মোটরসাইকেলের পেছন হতে ফসকে রাস্তায় পড়ে যান রুমাইসা। এ সময় ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা মেট্রো ব-১২- ১৯৫০ রুমাইসাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে বালিগাঁও মেডি লাইফ ডিজিটাল হাসপাতালে পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক বাঁসটিকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোল্লার সোহেব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পাঠানোর আগেই নিহতকে স্বজনরা ঘটনাস্থল হতে নিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD