1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

গৌরনদীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৪বোমার বিস্ফোরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ ও পৌরসভা উপ-নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হলেও সহিংসতা যেন থামছেই না। হামলা সহিংসতার পর এবার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মিয়ার নেতৃত্বে বাসষ্ট্যান্ডে কিশোর গ্যাং নিয়ে মহড়া দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সমর্থক যুবলীগ নেতা রাসেদ হাওলাদার অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। এরইমধ্যে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ইমরান মিয়ার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বোমার শব্দ পেয়ে নেতাকর্মীরা বাইরে বেরিয়ে আসলে অবৈধ অস্ত্র উচিয়ে নেতাকর্মীদের ধাওয়া দেয় ইমরান। পরে পুলিশ এসে তাদের ছত্রঙ্গ করে দেয়। এ বিষয়ে জানতে ইমরান মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য গৌরনদী উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান পরাজিত হওয়ার পর থেকে ও সদ্য সমাপ্ত পৌরসভা উপ-নির্বাচনেও তার সমর্থিত প্রার্থী হেরে যাওয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েই চলেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD