1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

সাভারে কলেজ কক্ষে অধ্যক্ষের রহস্যজনক মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
সাভারে একটি বেসরকারি কলেজের অফিসকক্ষ থেকে অধ্যক্ষ শফিকুর রহমানের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সাভারের উত্তর রাজাশনের আলহেরা স্কুল অ্যান্ড কলেজের ভবনের অফিসকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিকুর রহমান উত্তর রাজাশনের শামসুদ্দিনের ছেলে। তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীরা জানায়, শুক্রবার (০৫ জুলাই) বিকালে শফিকুর রহমান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হন। তখন তারা দেখতে পান লাশটি পরিবারের লোকজন নামিয়ে বারান্দায় রেখেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

তবে তার মৃত্যু নিয়ে পরিবারের লোকজন কোনো কথা বলতে রাজি না হলেও তার এক নিকটাত্মীয় বলেন, জুমার নামাজ শেষে তিনি কলেজ ভবনের অফিসকক্ষে প্রবেশ করেন। এরপর তিনি আর বের হননি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD