1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’

বিছানায় পোশাক শ্রমিকের লাশের পাশে ডায়েরি, নিখোঁজ স্বামী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  সাভারের আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি (২২) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ বিছানায় ফেলে তার স্বামী পালিয়ে গেছে।

শনিবার বিকাল পৌনে ৫টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার মিন্নাত আলীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহানারা খাতুন জান্নাতি (২২) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের মো. জামাল উদ্দীনের মেয়ে। সে আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানা অপারেটর পদে চাকরি করতেন বলে জানা যায়।

তার স্বামী হাবিবুর রহমান অনিক (২৭) পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে। সেও শারমিন গ্রুপের একটি পোশাক কারখানা হেলপার পদে চাকরি করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯-এ কলে জানতে পারি আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় এক নারীকে হত্যার পর লাশ বিছানায় রেখে গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহেতর মরদেহের পাশে একটি ডাইরি পড়েছিল। তবে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিহতের পাশে পড়ে থাকা ডাইরিতে লেখা ছিল ‘আমরা দুইজন ইচ্ছায় মরছি এইখানে কারো দোষ নাই। আমরা নিজের ইচ্ছায় মরছি। আমি আমার বউকে মারছি। বউ আমাকে মারছে।এইখানে বাড়ির কারো দোষ নাই’।

বাড়ি মালিকের মেয়ে সামছুনাহার বলেন, দুপুরে জান্নাতির অফিস থেকে তিন মহিলা আমাদের বাড়িতে তাকে খুঁজতে আসে। পরে আমার মা তাদেরকে জান্নাতির রুম দেখিয়ে দেন৷ রুমের দরজা বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল৷ পরে তারা দরজার ছিটকানি খুলে দেখতে পায় বিছানায় জান্নাতির লাশ পরে আছে। পরে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবজালুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বিছানায় ফেলে রেখে যেতে পারে। যেহেতু মুখে ফেনা ছিল, সেক্ষেত্রে বিষপানে আত্মহত্যাও হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD