1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ রবিবার সকালে ইসকন পরিচালিত উপজেলা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে ভাগবতীয় আলোচনা, সংকীর্ত্তন শেষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেল চারটায় উপজেলা সদরের জগন্নাথ মন্দির থেকে শ্রী জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতি রথে বসিয়ে পুণ্যের আশায় রথ টেনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরষ ভক্ত কোদালধোয়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যান।

উপজেলা শহরে রথ যাত্রার বর্নাঢ্য শোভাযাত্রায় ভক্তদের সাথে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটি (নামহট্ট) সভাপতি ডা. সুকুমার রায়, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ কয়েক বিবিণœ বয়সী হাজার নারী-পুরুষ ভক্ত।

অন্যদিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে রথ টেনে নিয়ে যায় ভক্তরা। ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। রথ উপলক্ষে বসেছিল মেলা। এছাড়াও উপজেলার বাহাদুরপুর, রথবাড়ি, রামানন্দেরআঁক ও গৈলার প্রসিদ্ধ রথখোলা নামক স্থানে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে। উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD