1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

মাদারীপুরে প্রকাশ্যে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
মাদারীপুরে প্রকাশ্যে মোটরসাইকেল গতিরোধ করে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত বিকাশের বিক্রয়কর্মী আল-আমিন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে নগদ ১৫ লাখ টাকা নিয়ে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিকে যাচ্ছিল। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করে।

এ সময় আল-আমিন মোবাইল বের করলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সঙ্গে থাকা হাসান দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে আল আমিনের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। ডাকচিৎকারে শুনে স্থানীয়রা এসে আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলার আড়াইশো’ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা।

এ ঘটনায় দোষীদের বিচারের দাবী করেন বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ। এদিকে পুলিশ বলছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD