1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

নরসিংদী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে যাত্রীর ছদ্মবেশ মো. নুরুল ইসলাম (৫০) নামে এক রিকশা চালককে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর এ তথ্য জানান।

নিহত মো. নুরুল ইসলাম মাধবদী থানার ভাটপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার বাসিন্দা বাচ্চু মিয়া (২৭), সোহেল মিয়া (৩২), হৃদয় (২৭) ও নবী হোসেন (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন মাধবদী থানার ভাটপাড়ার বাসিন্দা মো: নুরুল ইসলাম তার ব্যাটারি চালিত রিকশা নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন রাত সাড়ে আটটার দিকে মো: নুরুল ইসলাম তার ভাইকে মোবাইল ফোনে জানায় তার ব্যাটারি চালিত রিকশাটি অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।

পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৬ জুন সকালে নরসিংদীর মাধবদী থানাার দামের ভাওলা এলাকার একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে বাধা অবস্থায় নুরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম সোহাগের তত্ত্বাবধানে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রিয়াজ উদ্দিন রনিসহ মাধবদী থানা পুলিশ জড়িত আসামিদের সনাক্তকরণ, ছিনতাইকৃত ব্যাটারি চালিত রিকশা উদ্ধারে অভিযান শুরু করে।

গত ৯ জুলাই মাধবদী থানার পুলিশের একটি টিম হত্যাকান্ডের সাথে জড়িত আসামি বাচ্চু মিয়াকে মাধবদী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে একই দিনে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামীরা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। তারা বর্তমানে জেল হাজতে রয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD