1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

জুম্মার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লিারা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটারমোড় এলাকায় সমবেত হয়। এরপর এখানে মদের দোকান বন্ধের দাবীতে মানববন্ধন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে তারা মদের দোকান অবিলম্বে বন্ধের দাবীতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর একই দাবীতে ওই স্থানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নুকালি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মওলানা রাশেদুল হাসান, বাড়াবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা ফুয়াদ হাসান, দ্বারিয়াপুর বায়তুল মকাদ্দেস জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নুর আলম, দ্বারিয়াপুর জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আবুল হাসান, শাহজাদপুর সরকারি কলেজের ইমাম হাফেজ মওলানা মোস্তফা সরকার, মওলানা মাসুদ রানা ও শাহজাদপুর পল্লিবিদ্যুতের পরিচালক ফারুক সরকার।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র সহ সর্ব স্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আশক্ত হয়ে অকালে জীবন ধংস করছে। অনেকের মেধাবী সন্তান এই নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার ধংস হয়ে গেছে।

এ থেকে শাহজাদপুরবাসিকে পরিত্রাণ দিতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন। তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে যথাযথ কতৃপক্ষের কাছে ডিও লেটার প্রেরণ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ অজ্ঞাত কারণে অদ্যাবধী তা বন্ধ করেননি। ফলে শাহজাদপুরের যুব সমাজ ধংসের দ্বারপ্রান্তে পৌছেছে। এ থেকে শাহজাদপুরের তরুণ সমাজকে রক্ষায় জরুরী ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে তারা বক্তব্য দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া আমাদের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD